ads

সোমবার , ২৩ সেপ্টেম্বর ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হালনাগাদ করা হবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২৩, ২০২৪ ১:৫৫ অপরাহ্ণ

দেশের সব অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য হালনাগাদের উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের বাংলাদেশ শিক্ষা-তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) মাধ্যমে বার্ষিক শিক্ষাপ্রতিষ্ঠান জরিপ-২০২৪ কার্যক্রম পরিচালনা করা হবে।

Shamol Bangla Ads

প্রতিষ্ঠানটির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মুজিবুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ২১টি জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আগামী ১ অক্টোবর থেকে ৮ অক্টোবর, কুমিল্লা, চট্টগ্রাম ও খুলনা শিক্ষাঞ্চলের ২১টি জেলায় ৯ অক্টোবর থেকে ১৬ অক্টোবর, রাজশাহী, রংপুর ও বরিশাল অঞ্চলের ২২টি জেলায় ১৭ অক্টোবর থেকে ২৪ অক্টোবর, বিশ্ববিদ্যালয় ও ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে ১ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত তথ্য হালনাগাদের সময় প্রদান করেন।

Shamol Bangla Ads

উল্লিখিতি সময়ের মধ্যে দেশের সব প্রাথমিকোত্তর শিক্ষাপ্রতিষ্ঠানকে ব্যানবেইসের ওয়েবসাইট (www.banbeis.gov.bd) ভিজিট করে অনলাইনে তথ্য প্রদান করার অনুরোধ জানানো হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!