ads

শুক্রবার , ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রথমবারের মতো শুক্রবার চলল মেট্রোরেল, খুলল কাজীপাড়া স্টেশন

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২০, ২০২৪ ৭:৩০ অপরাহ্ণ

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও মেট্রোরেল চালানোর দাবি ছিল অনেকদিনের। সেই আক্ষেপ এবার ঘুচলো নগরবাসীর। উদ্বোধনের পর প্রথমবারের মতো শুক্রবার উত্তরা-মতিঝিল রুটে চললো মেট্রোরেল। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশন আজ খুলে দেওয়া হয়েছে। ২০ সেপ্টেম্বর শুক্রবার বিকাল সাড়ে ৩টায় উত্তরা স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ট্রেন ছেড়ে যায়।

Shamol Bangla Ads

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক (অপারেশন) নাসির উদ্দিন আহমেদ এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেল সাড়ে ৩টায় উত্তরা প্রান্ত থেকে মেট্রোসেবা চালু করেছি।

এদিকে কাজীপাড়া স্টেশনে দেখা যায়, বিকাল সাড়ে ৩টা থেকে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয় টিকিট কাউন্টার। এ সময় টিকিট কেটে নিজেদের গন্তব্যে রওনা হন যাত্রীরা। শুরুর দিকে এই স্টেশনে যাত্রীদের তেমন উপস্থিতি দেখা যায়নি। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে যাত্রীর চাপ।

Shamol Bangla Ads

এর আগে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ডিএমটিসিএল’র ব্যাবস্থাপনা পরিচালক আব্দুর রউফ প্রতি শুক্রবার বিকাল ৩টা থেকে মেট্রো চলাচলের কথা জানান। প্রতি ১২ মিনিট পরপর রাত ৯টা ৪০ পর্যন্ত চলবে ট্রেন।

মোহাম্মদ আব্দুর রউফ বলেন, কাজীপাড়া স্টেশন চালুর জন্য ২০ লাখ ৫০ হাজার টাকা খরচ হয়েছে। কিছু যন্ত্রপাতি পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে। কিছু জিনিস ও যন্ত্রাংশ মিরপুর-১০ স্টেশন, ডিএমটিসিএল ল্যাব, প্রশিক্ষণ ও প্রদর্শনী কেন্দ্র থেকে এনে লাগানো হয়েছে। ক্ষতি নির্ধারণের কাজ শেষের পর দরপত্রে গেলে জানা যাবে, কত টাকার ক্ষতি হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!