ads

রবিবার , ১২ ডিসেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য বিজয় র‍্যালি

খবর টি পড়েছেন : ২১৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য বিজয় র‍্যালি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপনের ধারাবাহিকতায় মহান বিজয় দিবস-২০২১ উপলক্ষে বিজয় র‍্যালি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। রবিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা থেকে র‍্যালিটি শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

Shamol Bangla Ads

এর আগে অপরাজেয় বাংলার পাদদেশে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য এই র‍্যালির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো আখতারুজ্জামান। র‍্যালিতে অংশ নিতে প্রতিটি আবাসিক হল থেকে বিশ্ববিদ্যালয়ের সরবরাহকৃত টি-শার্ট, রং-বেরঙের বেলুন নিয়ে হাজির হন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।
র‍্যালি শুরু হলে বিশ্ববিদ্যালয় ও হলের প্রসংশাসূচক স্লোগানে স্লোগানে মুখরিত হয় ক্যাম্পাসের প্রধান প্রধান সড়কগুলো। ব্যান্ড-পার্টি সহযোগে র‍্যালিটি টিএসসি’র সামনে দিয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের উদ্যোগে জাতীয় সংগীত ও থিম সং পরিবেশন করা হয়।

র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, সিনেট ও সিন্ডিকেট সদস্য, বিভাগসমূহের শিক্ষকবৃন্দ, প্রক্টর, ঢাবি শিক্ষক সমিতিসহ বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ অংশ নেন। র‍্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে উচ্ছ্বাস, উদ্দীপনা ও মানবতার বিকাশ ঘটিয়ে মৌলিক গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দেশ ও জাতির প্রত্যাশা পূরণের জন্য আগামী দিনে বিশ্ববিদ্যালয়কে নতুন আঙ্গিকে গড়ার প্রত্যয় ব্যক্ত করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

Shamol Bangla Ads

তিনি সকলকে শতবর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, এই বিশ্ববিদ্যালয়ে সর্বদাই মানবতার জয়গান প্রতিধ্বনিত হবে, জ্ঞানের আলো প্রস্ফুটিত হবে এবং অসাম্প্রদায়িক মানবিক মূল্যবোধ বিকশিত হবে। ৪র্থ শিল্প বিপ্লবের সুবিধাসমূহ কাজে লাগিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নেতৃত্ব দিতে হবে। এই গুরুদায়িত্ব বহন করার জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে ফাইভ-জি যুগ শুরু পরবর্তী সংবাদ বীর মুক্তিযোদ্ধারা আজ অবহেলিত নন : স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads