ads

বুধবার , ১৮ সেপ্টেম্বর ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে হামলা ভাংচুর লুটপাট ও প্রাণনাশের হুমকির বিচার চেয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ১৮, ২০২৪ ২:৩৫ অপরাহ্ণ

শেরপুরে হামলা, ভাংচুর, লুটপাট ও প্রাণনাশের হুমকির বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী ব্যবসায়ী। ১৮ সেপ্টেম্বর বুধবার দুপুরে শহরের নির্ঝর কমিউনিটি সেন্টারে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঝগড়ারচর বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম।

Shamol Bangla Ads

তিনি লিখিত বক্তব্যে বলেন, আমার বাড়ি ঝগড়ারচর বাজারের পাশেই জামালপুর জেলার ইসলামপুর উপজেলার বাউসমারী গ্রামে। ঝগড়ারচর বাজারে আমার মেসার্স রিফাত এন্টার প্রাইজ ও মেসার্স রিফাত ফার্নিচার গ্যালারি নামে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের পর বাজারের একটি সমিতিকে ঘিরে পূর্ব শত্রুতার জের ধরে গত ৬ আগস্ট একদল সন্ত্রাসী আমার দুটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে সমস্ত মালামাল লুটপাট করে নিয়ে যায়। পরদিন দোকানের দালান ভাংচুর করে। এর ভিডিও ফুটেজ রয়েছে। এতে আমার প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে গত ২১ আগস্ট শেরপুরের দ্রুত বিচার ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করি। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদশর্ন করে ঘটনার সত্যতা পেয়েছেন। কিন্তু ঘটনার প্রায় এক মাস হলেও আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়ায় আসামীরা এখনও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। আমি এ ঘটনার সুষ্ঠু ও ন্যায় বিচার দাবি করছি।

Shamol Bangla Ads

সংবাদ সম্মেলনে সময় ব্যবসায়ী রফিকুল ইসলাম, তার বাবা মো. আবদুস সামাদসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী বলেন, ওই ঘটনায় মামলার প্রেক্ষিতে আদালত তদন্তের নির্দেশ দিয়েছেন। ঘটনার বিষয়ে পুলিশের তদন্ত চলমান রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!