ads

সোমবার , ২৮ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অতিরিক্ত ডিআইজি হলেন পুলিশের ৮ কর্মকর্তা

খবর টি পড়েছেন : ১৯১
অতিরিক্ত ডিআইজি হলেন পুলিশের ৮ কর্মকর্তা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৮ পুলিশ কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি পেয়েছেন। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়।
পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা হলেন- যশোর জেলার পুলিশ সুপার মঈনুল হক পিপিএম, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার টি,এম, মোজাহিদুল ইসলাম বিপিএম, পিপিএম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফ পিপিএম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার শ্যামল কুমার নাথ, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নুরে আলম মিনা বিপিএম (বার), পিপিএম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান পিপিএম, পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ মহাপরিদর্শক মো. আনোয়ার হোসেন খান বিপিএম (বার), পিপিএম এবং ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন বিপিএম।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ২০২০ সালে সরকারি ছুটি ২২ দিন পরবর্তী সংবাদ মেননের ব্যাখ্যায় ১৪ দল সন্তুষ্ট : নাসিম

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads