ads

রবিবার , ১৫ সেপ্টেম্বর ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কনকচাঁপা, আশফাক নিপুণ, নওশাবাকে নিয়ে শিল্পী কল্যাণ ট্রাস্ট পুনর্গঠন

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১৫, ২০২৪ ৫:৩৮ অপরাহ্ণ

‘বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট’-এর ট্রাস্টি বোর্ড সদস্যদের নাম প্রকাশ করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর রবিবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে শিল্পী কল্যাণ ট্রাস্ট সদস্যদের নাম ঘোষণা করে সংস্কৃতি মন্ত্রণালয়।

Shamol Bangla Ads

১৫ সদস্য বিশিষ্ট পুনর্গঠিত এই ট্রাস্টি বোর্ডে আগামী ৩ বছরের জন্য সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন কণ্ঠশিল্পী কনকচাঁপা, নির্মাতা আশফাক নিপুণ ও অভিনেত্রী নওশাবা আহমেদ।

বোর্ডের চেয়ারম্যান হিসেবে রয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। রবিবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আয়েশা সিদ্দিকা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এমনটাই জানানো হয়।

Shamol Bangla Ads

১৫ সদস্যের এই বোর্ডে আরও রয়েছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম, কবি-প্রাবন্ধিক নাহিদ হাসান নলেজ, লেখক-শিক্ষক তুহিন ওয়াদুদ, নাট্যব্যক্তিত্ব সামিনা লুৎফা, কবি ইমতিয়াজ মাহমুদ, কথাসাহিত্যিক সাইয়েদ জামিল প্রমুখ।

অসচ্ছল শিল্পীদের সহায়তা, তাদের কল্যাণে প্রকল্প বাস্তবায়ন, অসুস্থ হলে চিকিৎসা সহায়তা দেওয়া, শিল্পকর্মে বিশেষ অবদানের জন্য বৃত্তি প্রদান, শিল্পীদের মেধাবী সন্তানদের শিক্ষার জন্য সহায়তাসহ বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালিত হয় এই ট্রাস্টের মাধ্যমে।

Need Ads
error: কপি হবে না!