ads

রবিবার , ১ সেপ্টেম্বর ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে কমলো জ্বালানি তেলের দাম

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১, ২০২৪ ১২:৪৫ পূর্বাহ্ণ

সারাদেশে কমেছে জ্বালানি তেল ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম। সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১ টাকা ২৫ পয়সা এবং পেট্রোল ও অকটেনের দাম ৬ টাকা করে কমেছে। এ মূল্য আগামীকাল ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। ৩১ আগস্ট শনিবার এ মূল্য তালিকা জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

Shamol Bangla Ads

এতে বলা হয়, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ বা সমন্বয় করা হয়। এর ধারাবাহিকতায় আজ শনিবার ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য পুন:নির্ধারণ করা হলে। মূল্য তালিকায় বলা হয়, প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ছিল ১০৬ দশমিক ৭৫ টাকা। এ থেকে ১ দশমিক ২৫ টাকা কমিয়ে ১০৫ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে। পেট্রোলের বর্তমান মূল্য প্রতি লিটারে ১২৭ টাকা। ৬ টাকা কমিয়ে ১২১ টাকা করা হয়েছে। অকটেনের বর্তমান মূল্য ১৩১ টাকা, ৬ টাকা কমিয়ে ১২৫ টাকা লিটার করা হয়েছে।

এর আগে গত জুলাই মাসে নতুন করে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয়, সেখানে ডিজেল প্রতি লিটার ১০৬ দশমিক ৭৫ টাকা, কেরোসিন প্রতি লিটার ১০৬ দশমিক ৭৫ টাকা, অকটেন ১৩১ টাকা, পেট্রোল ১২৭ টাকা নির্ধারণ করা হয়। এছাড়াও জেট এ-১ ফুয়েলের মূল্য স্থানীয় ফ্লাইটের জন্য ১১৫ টাকা লিটার এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য দশমিক ৭৯ মার্কিন ডলার নির্ধারণ করা হয়।

Shamol Bangla Ads

বাংলাদেশে পেট্রোলিয়াম করপোরেশনের ওয়েব সাইটের তথ্যানুযায়ী, এলপি গ্যাসের (১২ দশমিক ৫০ কেজি প্রতি সিলিন্ডার) দাম ৬৯০ টাকা, ফার্নেস অয়েল ৮৬ টাকা লিটার, লাইট মটর স্পিরিট ১১২ টাকা লিটার নির্ধারণ করা হয়।

অকটেন ও পেট্রল বিক্রি করে সব সময় মুনাফা করে বিপিসি। মূলত ডিজেলের ওপর বিপিসির লাভ-লোকসান নির্ভর করে। দেশে ব্যবহৃত জ্বালানি তেলের ৭৫ শতাংশই ডিজেল। জ্বালানি তেলের মধ্যে উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েল ও বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম নিয়মিত সমন্বয় করে বিপিসি। আর ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম নির্ধারণ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!