ads

রবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপি সরকার গঠন করলে ঢাকায় ৪০টি খেলার মাঠ তৈরি করা হবে : তারেক রহমান

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৯:১৩ অপরাহ্ণ

নির্বাচিত হলে ঢাকা শহরকে একটি ‘নিরাপদ শহর’ হিসেবে গড়ে তোলার পাশাপাশি নগরীতে অন্তত ৪০টি খেলার মাঠ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ৮ ফেব্রুয়ারি রবিবার বিকেল ৩টা ৪৫ মিনিটে ঢাকা-১৭ আসনের মিরপুর ইসিবি চত্বরে আয়োজিত এক পথসভায় তিনি এসব প্রতিশ্রুতি দেন।

Shamol Bangla Ads

তারেক রহমান বলেন, ‘ইনশাআল্লাহ, আমার দল আপনাদের ভোটে এবং এই দেশের মানুষের ভোটে নির্বাচিত হলে আমরা সমগ্র দেশের শহর, বিশেষ করে এই ঢাকা শহরকে একটি নিরাপদ শহরে রূপান্তরিত করতে চাই। যে শহরে মা-বোনেরা নিশ্চিন্তে যেকোনো সময় হাঁটতে পারবেন, মানুষ নিরাপদে বসবাস করতে পারবে, ব্যবসা-বাণিজ্য ও চাকরিবাকরি করতে পারবে। আমরা ঢাকাকে একটি সুন্দর শহর হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে মানুষ বুক ভরে শ্বাস নিতে পারবে।’

খেলার মাঠ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই এলাকার খেলার মাঠের সংকটের কথা এখানে আগে বলা হয়েছে। আমি আপনাদের জানাতে চাই, ইনশাআল্লাহ বিএনপি ১২ তারিখে সরকার গঠন করলে শুধু এই এলাকাতেই নয়, ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ তৈরি করা হবে। যাতে আমাদের সন্তানরা খোলা মাঠে খেলাধুলা করতে পারে, আর আমাদের মুরুব্বি, মা-বোনেরা বিকেলবেলা বা প্রয়োজনের সময় হাঁটাচলা করতে পারেন।’

Shamol Bangla Ads

দেশ গড়ার আহ্বান জানিয়ে তারেক রহমান সারা দেশে ধানের শীষ প্রতীকে ভোট চান। নিজের পরিচয় তুলে ধরে তিনি বলেন, ‘আমি ধানের শীষের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করছি। আমি এই এলাকারই সন্তান। ছোটবেলা থেকে এখানেই বড় হয়েছি। আমার সন্তানরা এখানেই জন্ম নিয়েছে, আমাদের পারিবারিক অনুষ্ঠানগুলোও এই এলাকাতেই হয়েছে।’

তিনি আরো বলেন, ‘এই এলাকার সন্তান হিসেবে আমি এলাকার মুরব্বি, মা-বোন ও ভাইদের কাছে বিনীতভাবে ধানের শীষে ভোট চাইছি। আগামী ১২ তারিখের নির্বাচনে আপনারা ইনশাআল্লাহ ধানের শীষকে জয়যুক্ত করবেন, এই প্রত্যাশা করি।’ এ সময় তিনি ইসিবি চত্বর থেকে জসিম উদ্দিন পর্যন্ত সড়ক প্রস্তুত করার প্রতিশ্রুতিও দেন।

Need Ads
error: কপি হবে না!