শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির আগস্ট মাসের আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগস্ট বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন শেরপুরের ভারপ্রাপ্ত জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মনিরুল হাসান।

সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান।
সভায় শেরপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দের সাথে বিস্তর আলোচনা করা হয়।

ওইসময় জেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।




