ads

বুধবার , ২৮ আগস্ট ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইসলামিক ফাউণ্ডেশনকে নতুন করে ঢেলে সাজানো হবে : ধর্ম উপদেষ্টা

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২৮, ২০২৪ ৬:৩৯ অপরাহ্ণ

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইসলামিক ফাউণ্ডেশনকে নতুন করে ঢেলে সাজানো হবে। এটিকে প্রাণবন্ত প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে। ২৮ আগস্ট বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউণ্ডেশন সভাকক্ষে দারুল আরকাম মাদ্রাসা স্থাপন ও পরিচালনা শীর্ষক প্রকল্পের দিনব্যাপী সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি ওইসব কথা বলেন।

Shamol Bangla Ads

ধর্ম উপদেষ্টা বলেন, ইসলামিক ফাউন্ডেশনে পরিবর্তন আনা হবে। যে সকল কর্মকর্তারা এখানে দীর্ঘদিন ধরে কর্মরত আছেন তাদেরকে মাঠে পাঠানো হবে। মাঠ পর্যায়ে যারা যোগ্য ও দক্ষ কর্মকর্তা-কর্মচারী রয়েছেন তাদেরকে প্রধান কার্যালয়ে পদায়ন করা হবে।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, বিগত দিনে ইসলামিক ফাউণ্ডেশন তার কর্মকাণ্ড, ভিশন ও মিশন থেকে সরে এসেছে। বিশেষ করে অতিমাত্রিক রাজনীতির কারণেই এরূপ লক্ষচ্যূতি ঘটেছে। এই জায়গা থেকে ইসলামিক ফাউণ্ডেশনের উত্তরণ ঘটাতে হবে। এটিকে রাজনীতির উর্ধ্বে রাখা হবে।

Shamol Bangla Ads

ড. খালিদ বলেন, বিগত ১৫ বছরে কর্মকর্তা-কর্মচারীদের কী পরিমাণ সম্পত্তি বেড়েছে সেটা খতিয়ে দেখার জন্য গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়া হবে। কোন অনিয়ম-দুর্নীতির তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপদেষ্টা বলেন, ইসলামিক ফাউণ্ডেশনকে কারা ধ্বংস করেছে সেটা তদন্তের জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করব। এছাড়া, মডেল মসজিদের দুর্নীতি খতিয়ে দেখার জন্য পৃথক তদন্ত কমিটি গঠন করা হবে এবং দুর্নীতির সাথে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি প্রকল্পের শিক্ষক, জনবল ও বেতন কাঠামোর বিষয়টি বিবেচনার প্রতিশ্রুতি দেন। এছাড়া, শিক্ষা পদ্ধতি, উপবৃত্তি চালু ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনুমোদনের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করার আশ্বাস দেন।

ইসলামিক ফাউণ্ডেশনের মহাপরিচালক ড. মহা. বশিরুল আলমের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে ধর্মসচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পরিচালক শফিউল আলম, দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন ও পরিচালনা প্রকল্পের পরিচালক মোঃ আব্দুস সবুর ও ইফা’র আইসিটি ও পরিকল্পনা বিভাগের পরিচালক মোঃ আবদুল্লাহ আল মাসুদ বক্তব্য রাখেন। এতে ইসলামিক ফাউণ্ডেশনের কেন্দ্রীয়, বিভাগ ও জেলা কার্যালয়ের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!