ads

সোমবার , ১২ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজধানীর ফার্মগেট ও বিজয় সরণিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

খবর টি পড়েছেন : ৩৪৪
রাজধানীর ফার্মগেট ও বিজয় সরণিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

তেজগাঁও সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী আলী হোসেন হত্যার বিচার ও নিরাপদ সড়কের দাবিতে ফার্মগেট ও বিজয় সরণিতে সড়ক অবরোধ করেছে আলী হোসেনের সহপাঠীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ১২ সেপ্টেম্বর সোমবার দুপুরে ‘নিরাপদ সড়ক চাই’ ব্যানারে প্রথমে তারা ফার্মগেটে অবরোধ করে। তাদের অবরোধে ফার্মগেটের একপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

Shamol Bangla Ads

ওইসময় তাদের হাতে ‘উই ওয়ান্ট জাস্টিস’ ‘আমার বন্ধু কবরে, খুনিরা কেন বাহিরে’ ‘নিরাপদ সড়ক চাই’ ইত্যাদি স্লোগান লেখা প্ল্যাকার্ড দেখা যায়। প্রায় ৪০ মিনিট পর শিক্ষার্থীরা ফার্মগেট থেকে মিছিল নিয়ে বিজয় সরণি মোড়ে গিয়ে অবস্থান নেয় এবং বিক্ষোভ দেখাতে থাকে।

অবরোধ চলাকালে তেজগাঁ থানা পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের বলা হয়, দুর্ঘটনায় যুক্ত গাড়িটি জব্দ করা হয়েছে। আমরা চালকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেব বলে শিক্ষার্থীদের সড়ক থেকে সরানোর চেষ্টা করলেও শিক্ষার্থীরা সড়কে থেকে সরেনি। পুলিশের পাশাপাশি তেজগাঁ সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকেরা ও তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।

Shamol Bangla Ads

ট্রাফিক পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার সাহেদ আল মাসুদ তখন বলেন, ‘শিক্ষার্থীরা তাদের সহপাঠীর মৃত্যুর প্রতিবাদ করছে। ফলে বিজয় সরণি মোড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তাদের বেঝানো হচ্ছে, তারা যেন রাস্তা ছেড়ে চলে যায়।’ শিক্ষার্থীরা ২০ মিনিট বিজয় সরণি মোড়ে বিক্ষোভ দেখিয়ে আবারও মিছিল নিয়ে ফার্মগেটে যায় এবং সেখানে বিক্ষোভ শুরু করে।

উল্লেখ্য, রবিবার রাজধানীর কুনিপাড়া এলাকা থেকে ফার্মগেটে কোচিং যাওয়ার পথে বিজি প্রেসের সামনে একটি ব্যক্তিগত গাড়ির ধাক্কায় নিহত হয় তেজগাঁও সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী আলী হোসেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাংবাদিকদের ভোটের খবর সংগ্রহে বাধা দিলে ৩ বছরের… পরবর্তী সংবাদ আমরা শান্তি ও জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads