ads

সোমবার , ২৬ আগস্ট ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে যুবদল নেতার বিরুদ্ধে মনগড়া সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রেজাউল করিম বকুল
আগস্ট ২৬, ২০২৪ ৩:৩৬ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইখলাছুর রহমান লিটনের বিরুদ্ধে একটি নামসর্বস্ব অনলাইন নিউজ পোর্টালে মিথ্যা, বানোয়াট, মনগড়া ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৬ আগস্ট সোমবার দুপুরে উপজেলা বিএনপি কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইখলাছুর রহমান লিটন। তিনি বলেন, গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন হয়। ওইসময় আইনশৃংখলা বাহিনী যখন আইন-শৃংখলা রক্ষায় হিমশিম খাচ্ছে, ঠিক তখনি আমরা শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল ও সাধারণ সম্পাদক হযরত আলীর নির্দেশে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা তৃণমূলের সাধারণ মানুষকে সাথে নিয়ে বিভিন্ন হাট-বাজার, দোকান-পাট ও সংখালঘুদের সম্পদ বিনষ্টের হাত থেকে রক্ষা করেছি। আমার দীর্ঘ রাজনৈতিক অর্জনকে বিনষ্ট করতে একটি বিশেষ মহল www.dailynewsbd.online নামে নামসর্বস্ব নিউজপোর্টালে আমার বিরুদ্ধে হামলা, ভাংচুর ও লুটপাটের মিথ্যা অভিযোগ তুলে বানোয়াট ও মনগড়া খবর প্রকাশ করে। এই খবরে আমি এবং আমার অভিভাবক সংগঠন উপজেলা বিএনপির সুনাম ক্ষুন্ন হয়েছে। ওই অভিযোগের সত্যতার ব্যাপারে আমার কোন বক্তব্য নেওয়া হয়নি। যাদের সম্পদ বিনষ্টের কথা বলা হয়েছে তাদেরও কোন বক্তব্য প্রকাশ করা হয়নি, যা সুষ্ঠু সাংবাদিকতার নীতিমালার স্পষ্ট পরিপন্থী। মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে সম্মান ক্ষুন্ন করার ওই খবরের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে ওই খবরের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, শহর বিএনপি’র সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান খোকন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এসএম সোহান, উপজেলা যুবদলের আহবায়ক আবু রায়হান মোহাম্মদ আল বেরুনী, শহর যুবদলের আহবায়ক আমিনুল তানজিল মিস্টার প্রমুখ।

Shamol Bangla Ads

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি ও যুবদল সহ অংগসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!