ads

বৃহস্পতিবার , ১৫ আগস্ট ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কেমন হবে শাহরুখের ‘কিং’ সিনেমা?

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১৫, ২০২৪ ১:০১ অপরাহ্ণ

বলিউড বাদশাহ শাহরুখ খানের পরবর্তী সিনেমার নাম ‘কিং’। মাস খানেক আগেই জানা গিয়েছিল, নির্মাতা সুজয় ঘোষের পরবর্তী এই সিনেমাতেই দেখা যাবে কিং খানকে। সঙ্গে থাকবেন নায়কের মেয়ে সুহানা খানও।

Shamol Bangla Ads

এবার শাহরুখ নিজেই মুখ খুললেন নতুন সিনেমা নিয়ে। জানালেন, অ্যাকশন নাকি রোমান্টিক- কোন ঘরনার গল্পের ছবি হবে এটি। সদ্যই লোকার্ন ফিল্ম ফেস্টিভ্যাল থেকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন শাহরুখ খান। এরপরই তিনি ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে কিং সিনেমার আপডেট দেন।

তিনি জানান, বর্তমানে এই ছবি আন্ডার প্রোডাকশনে রয়েছে। পাশাপাশি এটাও জানালেন, ‘কিং’ শুধু অ্যাকশন সিনেমা নয়, বরং অনেক বেশি ইমোশনাল ও কুল একটি ছবি। যা সবাই উপভোগ করতে পারবে।

Shamol Bangla Ads

শাহরুখের কথায়, সিনেমাটির নাম ‘কিং’ রাখা হয়েছে। পরিচালনা করছেন সুজয় ঘোষ এবং প্রযোজনার দায়িত্বে পাঠান ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ। এটি একটি অ্যাকশন ছবি। তবে শুধুই যে অ্যাকশন এমনও নয়। এখানে ইমোশন, কুলনেস সবকিছু মিশেল আছে। যে কারণে আমি বিশ্বাস করি এটি একটি আকর্ষণীয় সিনেমা হতে চলেছে।

শাহরুখ আরও বলেন, গত ৭-৮ বছর ধরে এমন একটা ছবি করতে চাইছিলাম। তখনই ভাবলাম, সুজয় সেই যোগ্য মানুষটি হবেন যিনি এই ছবি বানাতে পারবেন। ছবিটি সবার ভালো লাগবে। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অভিষেক বচ্চন এবং সুহানা খানকেও। সিনেমায় শাহরুখকে ডনের চরিত্রে দেখা যেতে পারে।

উল্লেখ্য, মায়া মেমসাব ছবি দিয়ে বলিউডে পা রাখেন শাহরুখ। এরপর তিনি দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, কুছ কুছ হোতা হ্যায়, দেবদাস, কাল হো না হো, বীর জারা, চক দে ইন্ডিয়া, ওম শান্তি ওম, মাই নেম ইজ খান, ইত্যাদির মতো ছবি উপহার দিয়েছেন। ২০২৩ সালে মুক্তি পাওয়া পাঠান এবং জওয়ান ছবিটি বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে তছনছ করে দিয়েছে। সবশেষ ডাঙ্কি সিনেমাও ভালো ব্যবসা করেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!