ads

বুধবার , ১৪ আগস্ট ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

রেজাউল করিম বকুল
আগস্ট ১৪, ২০২৪ ৬:১৭ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে বিএনপির উদ্যোগে পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সকল মন্ত্রী-এমপি ও দলীয় নেতাকর্মীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় বিএনপি’র তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে ১৪ আগস্ট বুধবার বিকেলে শহরের চাররাস্তা মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে সড়ক প্রদক্ষিণ করে।

Shamol Bangla Ads

পরে চাররাস্তা মোড়ের শহীদ মিনারে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মো, আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মো, আব্দুল হাকিম, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আনিসুজ্জামান খোকন প্রমূখ।

বক্তারা আওয়ামী লীগের এমপি, মন্ত্রী ও নেতাকর্মীদের বিচারের আওতায় আনার আহবান জানান। এ সময় বিএনপি ও অংসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!