ads

রবিবার , ৭ অক্টোবর ২০১৮ | ১৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ১২ কওমী মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে পুলিশের ভিন্নধর্মী ভাবনা বিনিময় সমাবেশ

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
অক্টোবর ৭, ২০১৮ ৪:২২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে পুলিশের সচেতনতামূলক কার্যক্রমের আওতায় এবার ১২ কওমী মাদ্রাসার সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থী নিয়ে এক ভাবনা বিনিময় সমাবেশ হয়েছে। রবিবার সকালে নালিতাবাড়ী পৌর শহরের মধ্যবাজার রহমানিয়া হাফিজিয়া কওমী মাদ্রাসায় ওই সমাবেশের আয়োজন করে জেলা পুলিশ বিভাগ। সমাবেশে পদ্মা সেতু, রূপপুর পারমানবিক কেন্দ্র, কওমী মাদ্রাসার স্বীকৃতি, দাওরা হাদিসকে মাষ্টার্স সমমান করাসহ প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ, কৃষিমন্ত্রীর টিআর-কাবিটা প্রকল্পের অর্থায়নে নালিতাবাড়ীর ডাগওয়েল বা পাতকুয়া, সৌরবাতি ও স্টেডিয়াম নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করা হয়। ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম।
জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম ও ডিবেট ফেডারেশনের সহযোগিতায় আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন হাফেজ ইসমাইল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক ফজলুল হক, পৌর মেয়র আবু বকর সিদ্দিকী, ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মৌলানা জামাল উদ্দিন প্রমুখ। সমাবেশে পুলিশ ও কমিউনিটি পুলিশের স্থানীয় কর্মকর্তাগণসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Need Ads