ads

মঙ্গলবার , ১৩ আগস্ট ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও দোয়া মাহফিল

জাহাঙ্গীর হোসেন, নকলা
আগস্ট ১৩, ২০২৪ ৫:৩৯ অপরাহ্ণ

শেরপুরের নকলায় শেখ হাসিনা পতনে শহিদ ছাত্রদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থ্যতা কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ১৩ আগষ্ট মঙ্গলবার বিকেলে নকলা পৌরশহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চত্বরে ওই আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ নকলা উপজেলা শাখা ওইসবের আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন নকলা উপজেলা শাখার সভাপতি মুফতী ফেরদাউস ওয়াহিদ।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ইসলামী আন্দোলন শেরপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা ফারুক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ইসলামী আন্দোলন শেরপুর জেলা শাখার সেক্রেটারী মুফতী ফখরুদ্দিন রাজি এবং ওলামা মাশায়েখ আয়াম্মা পরিষদ শেরপুর জেলা শাখার সভাপতি মাওলানা মুফতী আবু তালিব মুহাম্মদ সাইফুদ্দিন।

আরও বক্তব্য দেন হাফেজ ক্বারী মো. রিয়াজুল ইসলাম, মুফতী আব্দুল জলিল, মুফতী আনসারুল্লাহ তারা আলম, হাফেজ মো. মাজাহারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন নকলা শাখার সেক্রেটারী ডা. মো. আশরাফুল হক।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে ইসলামী আন্দোলন শেরপুর জেলা ও নকলা উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!