ads

বুধবার , ১ জানুয়ারি ২০১৪ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বালিয়াডাঙ্গীতে জামায়াতের সেক্রেটারী আটক

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১, ২০১৪ ৬:৩৭ অপরাহ্ণ

Atokবালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের সেক্রেটারী শরিফুল ইসলামকে (৪২) বুধবার বিকেল ৪টায় মড়লহাট থেকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের সেক্রেটারী শরিফুল ইসলামকে  বুধবার দুপুরে মড়লহাটের আজগড় আলী নামে এক আত্মীয় বাড়ীতে বেড়াতে গেলে ওইসময় স্থানীয় কতিপয় ছাত্রলীগের কর্মীরা ওই বাড়ীটি ঘেরাও করে জামায়াত নেতা শরিফুল ইসলামকে টেনে হেঁচড়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের নিয়ে যায়। পরে স্থানীয় ছাত্রলীগের কর্মীরা থানা পুলিশকে খবর দিলে বালিয়াডাঙ্গী থানার এসআই আব্দুস সবুর ও তার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে উপজেলা জামায়াতের সেক্রেটারী শরিফুল ইসলামের শরীর তল্লাশী চালিয়ে তার পকেট থেকে গত ২০ ডিসেম্বর তারিখের প্রকাশিত সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকার ফটোকপি উদ্ধারের পর তাকে আটক করে থানায় নিয়ে আসে। এব্যাপারে গতকাল সন্ধ্যা ৭ টা পর্যন্ত স্থানীয় থানায় কোন মামলা দায়ের হয়নি। তবে পুলিশ জানিয়েছেন, মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এঘটনায় জামায়াতের জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতাকর্মীরা তীব্র নিন্দা জ্ঞাপন করে আটককৃত জামায়াতের সেক্রেটারী শরিফুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবি করে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!