ads

বুধবার , ১ জানুয়ারি ২০১৪ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে জাতীয় সংসদ নির্বাচনের প্রতিক্ষায় ভোটাররা

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১, ২০১৪ ৪:৫৯ অপরাহ্ণ

chapai nawabgonj pic -01-01-2014গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে জাতীয় সংসদ নির্বাচন জমে উঠেছে।প্রার্থীরা ভোটারদের মাঝে ব্যাপক গনসংযোগ ও প্রচারনা চালিয়ে যাচ্ছে। আগামী ৫ জানুয়ারি নির্বাচনে ভোট দেওয়ার জন্য ভোটাররা অপেক্ষায় রয়েছে।

Shamol Bangla Ads

গোমস্তাপুর,নাচোল,ভোলাহাট এই তিন উপজেলা নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ ২ আসন। গোমস্তাপুর উপজেলায় মোট ভোটারের সংখ্যা ১  লক্ষ ৭৩ হাজার ৮৯২ জন। তার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৮৫ হাজার ৩’শ ৮৫জন ও মহিলা ভোটার ৮৮ হাজার ৫’শ ৭ জন। ভোলাহাট উপজেলার মোট ভোটার সংখ্যা ৬৬ হাজার, ২৪ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৩২ হাজার ৫৮ জন। মহিলা ভোটারের সংখ্যা ৩৩ হাজার, ৯’শ ৬৬ জন।

 এ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন গোমস্তাপুর উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক ও রহনপুর পৌর মেয়র গোলাম মোস্তফা বিশ্বাস, বিএনএফ থেকে ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তিনি প্রতিক পেয়েছেন টেলিভিশন।এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য হয়ে মনোনয়নের আশায় বিএনপি ত্যাগ করে আওয়ামীলীগে যোগ দিয়ে আ‘লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে অবশেষে গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন খোরশেদ আলম বাচ্চু আনারশ প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন। তিনি গত অষ্টম সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে ৪৪ হাজার ভোট পেয়ে এলাকায় চাঞ্চলের সৃষ্টি করে।কিন্তু পরবর্তীতে কর্মীদের সাথে যোগাযোগ না থাকায় সেই ভোটব্যাংক বিফলে যেতে পারে বলে ধারনা।

Shamol Bangla Ads

সরেজমিনে গিয়ে সাধারণ মানুষের মন্তবে জানা যায় স্বতন্ত্র প্রার্থী খোরশেদ আলম বাচ্চু দলবদল না করলে এই নির্বাচনে আ’লীগ প্রার্থীর সাথে হাড্ডাহাড্ডী লড়াইয়ের সম্ভাবনা ছিল।এ আসনে বিগত সংসদ নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী জিয়াউর রহমান নির্বাচিত হন কিন্তু পাঁচ বছরে দলীয় কর্মীদের মূল্যায়ন না করায় কর্মীদের মাঝ থেকে তিনি বিছিন্ন হয়ে পড়েন। কিন্তু গোমস্তাপুর উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বিশ্বাস দলীয় কর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করে চলায় দল তাকে আওয়ামীলীগের মনোনয়ন দিয়েছে। মনোনয়ন পাওয়ার পর থেকে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ করা গেছে নির্বাচনী প্রচারনার আ’লীগ প্রার্থী রাতদিন ভোটারদের দ্বারেদ্বারে ভোট ভিক্ষা করে চলেছেন। এই তিন উপজেলায় আওয়ামীলীগের প্রার্থীর পক্ষে দলের কর্মী , সমর্থক এবং সাধারণ জনগনকে নৌকা প্রতিকের সমর্থনে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য ভোটারদের উৎসাহিত করছে কর্মীরা।

আ’লীগ প্রার্থী গোলাম মোস্তফা বিশ্বাস জানান, দলের কর্মী, সমর্থক এবং সাধারণ জনগন ভোট কেন্দ্রে গিয়ে সঠিকভাবে ভোট দিলে তিনি জয় লাভ করবেন বলে আশাবাদী। অপর দিকে স্বতন্ত্র প্রার্থী খোরশেদ আলম বাচ্চু বলেন, বিরোধীদল নির্বাচনে অংশগ্রহন না করায় সেই ভোট আনারশ প্রতিকে পড়বে বলে আশাবাদী। নির্বাচন উপলক্ষে প্রশ্সনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা মূলক ব্যবস্থা গ্রহন করা হয়েছে র‌্যাব, পুলিশ, সেনাবাহিনী টহল দেওয়ায় ভোটারদের মাঝে ভয়ভিতি দূর হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!