শ্যামলবাংলা বিনোদন : দীর্ঘ ৬ বছর পর ফের বড় পর্দায় অভিনয় করতে যাচ্ছেন লাক্স ফটোসুন্দরী ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মম। ডিপজলের প্রযোজনা সংস্থার ‘প্রেম করবো তোমার সাথে’ ছবির মধ্য দিয়ে তিনি ফের চলচ্চিত্রে ফিরছেন। ১৫ জানুয়ারি সকালে ঢাকার অদূরে সাভারের ফুলবাড়িয়ায় ডিপজলের স্টুডিওতে শুরু হয় ছবিটির শুটিং। ছবিতে মম’র বিপরীতে রয়েছেন জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। ছবিটির কাহিনী রচনা করেছেন সময়ের ব্যস্ততম কাহিনীকার আব্দুলাহ জহির বাবু এবং ছবিটি পরিচালনা করছেন রকিবুল আলম রকিব।

যেহেতু দীর্ঘসময় পর মম নতুন কোন চলচ্চিত্রে অভিনয় করছেন-তাই ছবিটিকে ঘিরে তার মাঝে অনেক প্রত্যাশা। মম বলেন, সবার দোয়া নিয়ে সবার আগ্রহেই মূলত: আবারও নতুন একটি ছবিতে কাজ করছি। পরিচালকসহ ছবি সংশ্লিষ্ট সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে শুধু এতোটুকুই বলব- আপনারা হলে গিয়ে ছবিটি দেখবেন, আমাকে আপনাদের ভালোবাসায় সিক্ত করবেন।
ছবির বিষয়ে মিলন বলেন, মূলত: মম’র সবকিছুর মধ্যেই একটা ফিল্মিক বিষয় আছে, যা আরও অনেক আগেই তার কাজে লাগানো উচিত ছিলো বলে আমি মনে করি। অনেক দেরীতে হলেও আবারও তিনি নতুন ছবিতে কাজ করছেন, এটা চলচ্চিত্রের জন্য অনেক পজিটিভ। আশা করি মম অনেক চ্যালেঞ্জ নিয়েই এখন নিয়মিত হবেন চলচ্চিত্রে।
মম অভিনীত প্রথম চলচ্চিত্র তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’। জাকিয়া বারী মম জানান এখন তিনি নিয়মিতভাবেই ভালো গল্প পেলে ছবিতে অভিনয় করবেন।
এদিকে আনিসুর রহমান মিলন অতি স¤প্রতি শেষ করেছেন জাকির হোসেন রাজু পরিচালিত ‘ময়নামতি’ ছবির কাজ। শুটিং চলছে শাহ আলম মণ্ডল পরিচালিত ভালোবাসা সীমাহীন, ইফতেখার চৌধুরীর ওয়ান ওয়েও অনন্য মামুন পরিচালিত রোমান্স ছবির কাজ।
উলেখ্য, ‘প্রেম করবো তোমার সাথে’ ছবিতে নায়ক হিসেবে আরও আছেন জায়েদ খান এবং ছবিটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন শর্মিলী আহমেদ।




