ads

রবিবার , ৭ জুলাই ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কেয়া পায়েলের নতুন পরিচয়

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ৭, ২০২৪ ৬:০৯ অপরাহ্ণ

অভিনেত্রী ও মডেল কেয়া পায়েল সারা বছরই ব্যস্ত থাকেন অভিনয় নিয়ে। সম্প্রতি লাস্যময়ী এই অভিনেত্রী জানান তার ব্যস্ততা আরও বেড়ে যাচ্ছে। নতুন পরিচয়ে যুক্ত হচ্ছেন তিনি। সংবাদমাধ্যম অনুযায়ী, ছোটপর্দার জনপ্রিয় ভভিনেত্রী কেয়া যুক্ত হচ্ছেন ব্যবসায়। আগামী ১০ জুলাই তার ব্যাবসায়িক প্রতিষ্ঠানের এর সূচনা করবেন।

Shamol Bangla Ads

এ প্রসঙ্গে কেয়া বলেন, দর্শকদের ভালোবাসায় অভিনয়ে আমার অসম্ভব ব্যস্ত সময় কাটছে। আর এমন ব্যস্ততার মধ্যেই নাম লেখাচ্ছি মেকওভার অ্যান্ড স্যালুন ব্যবসায়। কারণ, আমি চাচ্ছিলাম অভিনয়ের পাশাপাশি আমার আরও একটি নতুন পরিচয় হোক। তিনি আরও বলেন, যেহেতু ব্যবসার এই সেক্টরটা আমার খুবই পছন্দের। সেহেতু শুরু করা। সবাই দোয়া করবেন।

এছাড়া সিনেমায় তাকে দেখা যাচ্ছেনা কেন এমন প্রশ্নের জবাবে কেয়া বলেন, ‘আমি সিনেমায় অভিনয়ের জন্য এখনো পুরোপুরি প্রস্তুত নই। আগে একটি সিনেমায় কাজ করেছিলাম। পরে ভাবলাম, সিনেমা বা বড় পর্দায় অভিনয় করার জন্য নিজেকে যথাযথভাবে আমার প্রস্তুত করেই আসতে হবে। হয়তো কোনো এক সময় নিয়মিত হব। কিন্তু তার আগে নাটকেই সময় দিতে চাই।’

Shamol Bangla Ads

এদিকে গেল ঈদের নাটকের সাফল্য প্রসঙ্গে কেয়া পায়েল বলেন, ‘চেষ্টা করি সব সময় ভালো গল্পের নাটকে অভিনয় করতে। পরিচালকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, তারা আমাকে আমারই মনের মতো গল্পের নাটকে কাজ করার সুযোগ করে দেন।

নাটকে যারা সহশিল্পী হিসাবে থাকেন তারাও আমার প্রতি ভীষণ সহযোগিতা পরায়ণ। তাই তাদের প্রতিও আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। অবশ্যই দর্শকের প্রতিও কৃতজ্ঞতা রইল। কারণ তাদের কারণেই কষ্ট করা, ভালো গল্পে কাজ করা। দর্শকের ভালোবাসায় প্রতিনিয়তই ভালো ভালো কাজ করার জন্য অনুপ্রাণিত হই।’

Need Ads
error: কপি হবে না!