হুমায়ুন কবির মৃধা, সিরাজগঞ্জ ঃ সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মরহুম সাইফুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বাদ জোহর সিরাজগঞ্জ মালশাপাড়া কবরস্থান মসজিদে দ্বিতীয় দফা যানাজা নামাজ শেষে দাফন করা হয়। এর আগে সকাল ১০টায় তার গ্রামের বাড়ী বাঐতারায় প্রথম যানাজা নামাজ অনুষ্ঠিত হয়।মরহুম সাইফুলের মরদেহ সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আনা হয় । এ সময় সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ, থানা ও শহর আওয়ামীলীগ, জাতীয় শ্রমিক লীগ, জেলা কৃষক লীগ সহ আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকে মরহুম সাইফুল ইসলামের মরদেহে পুষ্পস্তবক ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় । এ সময় সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, সিরাজগঞ্জ সদর আসন থেকে বেসরকারী ভাবে নির্বাচিত সংসদ সদস্য ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, এ্যাভোকেট বিমল কুমার দাস, আবু ইউসুব সুর্য্য, মোস্তফা কামাল খান, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদিকা জান্নাত আরা তালুকদার হেনরী, জেলা আওয়ামীলীগ নেতা আব্দুল বারী সেখ, থানা আওয়ামীলীগের সভাপতি গাজী আমিনুল হক, সম্পাদক আব্দুস সাত্তার শিকদার, শহর আওয়ামীলীগের সভাপতি হাজী ইসহাক, জেলা জাসদ সভাপতি আব্দুল হাই তালুকদার, জেলা যুবলীগের সভাপতি মঈনুদ্দিন খান চিনু, সাধারন সম্পাদক এ্যাডভোকেট আব্দুল হাকিম, জাতীয় শ্রমিকলীগের সভাপতি আব্দুল খলেক, সাধারন সম্পাদক আব্দুল কাদের চাঁন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুল ইসলাম সজল, সাধারন সম্পাদক জিহাদ আল ইসলাম জিহাদ, জেলা কৃষকলীগের সভাপতি রফিক খন্দকার, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ জাকির হোসেন সহ আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন । উল্লেখ্য সোমবার সন্ধায় সিরাজগঞ্জ সদর উপজেলার বাঐতারা গ্রামের আব্দুল গফুরের পুত্র সিরাজগঞ্জ সদর থানা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাইফুল ইসলামকে ছাতিয়ান তলী এলাকায় কুপিয়ে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা । সিরাজগঞ্জ আওয়ামীলীগ ও তার পরিবার দাবী করেছে বিএনপি ও জামায়াত শিবিরি কর্মিরা সাইফুলকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে ।




