ads

রবিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

একই প্রতিষ্ঠান বারবার কেন ঠিকাদারি পায়, জানতে চায় সংসদীয় কমিটি

খবর টি পড়েছেন : ৪৯৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

একই প্রতিষ্ঠান কেন বারবার ঠিকাদারি পায় তার কারণ জানতে চেয়েছে সংসদীয় কমিটি। কমিটি এ বিষয়ে আগামী বৈঠকে মন্ত্রণালয়কে তদন্ত প্রতিবেদন দিতে বলেছে। রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।

Shamol Bangla Ads

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই ঠিকাদারি প্রতিষ্ঠান কীভাবে বারবার টেন্ডারের কাজ পেয়ে থাকে তার রহস্য উদঘাটনের লক্ষ্যে একটি তদন্ত প্রতিবেদন আগামী সভায় উপস্থাপনে কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

এদিকে, বৈঠকে সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন গুরুত্বপূর্ণ মহাসড়কে পণ্য পরিবহনের উৎসমুখে প্রক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন প্রকল্পের কাজসমূহের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার সুপারিশ করা হয়।

Shamol Bangla Ads

এছাড়া বৈঠকে মতিঝিল বিআরটিসি ডিপো সংলগ্ন জায়গার লিজ গ্রহণকারী রেহানা বেগম এবং রুবেলের কাছ হতে বকেয়া পাওনা টাকা আদায়সহ তাদেরকে উচ্ছেদের সুপারিশ করা হয়। বৈঠকের কার্যবিবরণী সূত্রে জানা গেছে, জনৈক রেহানা বেগম ৯০ সালের দিকে বিআরটিসি ডিপো সংলগ্ন ৫০০ বর্গফুট জায়গা লিজ নিয়েছে। ওই লিজগ্রহীতা মারা গেলেও তাকে জীবিত দেখিয়ে তার নামে বরাদ্দ বহাল রাখা হয়েছে।

কমিটির সভাপতি রওশন আরা মান্নানের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মো. আবু জাহির, মো. ছলিম উদ্দীন তরফদার, সেখ সালাহউদ্দিন, রাবেয়া আলীম এবং মেরিনা জাহান অংশগ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ডেঙ্গুতে আরও ১৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১২২ পরবর্তী সংবাদ নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads