ads

মঙ্গলবার , ২৫ জুন ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আইএমএফের কান্ট্রি রিপোর্ট : রিজার্ভ ছাড়া সব শর্ত পূরণ করেছে বাংলাদেশ

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২৫, ২০২৪ ১:৪১ অপরাহ্ণ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের অনুকূলে তৃতীয় কিস্তি ছাড়ের অনুমোদনের দিনে কান্ট্রি রিপোর্ট প্রকাশ করেছে। বাংলাদেশ কান্ট্রি রিপোর্টে বলা হয়েছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভের লক্ষ্যমাত্রা পূরণ ছাড়া বাকি সব শর্ত পূরণ করেছে বাংলাদেশ।

Shamol Bangla Ads

ওয়াশিংটনে আইএমএফের পর্ষদ সভায় তৃতীয় কিস্তির প্রায় ১১৫ কোট ডলার অনুমোদন হয়। এর মধ্যে এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি ও এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিট ৯২ কোটি ৮০ লাখ ডলার এবং রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনিবিলিটি ফ্যাসিলিট ২২ কোটি ডলার।

কান্ট্রি রিপোর্টের তথ্য অনুযায়ী, আইএমএফের হিসাব পদ্ধতি অনুযায়ী গত ডিসেম্বর নাগাদ বৈদেশিক মুদ্রার রিজার্ভের লক্ষ্যমাত্রা ছিল ১৭ দশমিক ৭৮ বিলিয়ন ডলার। প্রকৃত রিজার্ভ ছিল ১৬ দশমিক ৭২ বিলিয়ন ডলার।

Shamol Bangla Ads

আইএমএফ বলেছে, ডিসেম্বর নাগাদ কর রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে। এর বাইরে সামাজিক ব্যয়, জ্বালানি তেলের ফর্মুলাভিত্তিক মূল্য সমন্বয়, ত্রৈমাসিক ভিত্তিতে জিডিপির তথ্য প্রকাশ সহ অন্যান্য শর্ত পূরণ হয়েছে।

আইএমএফের রিপোর্টে বলা হয়েছে, মূল্যস্ফীতি কমাতে মুদ্রানীতি প্রয়োজনে আরও সংকোচন করা যেতে পারে। আর রাজস্ব নীতির অবস্থান মুদ্রানীতি বাস্তবায়নে সহায়ক হতে হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!