ads

রবিবার , ২৩ জুন ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে আ’লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপনে বর্ণাঢ্য শোভা ও আলোচনা সভা অনুষ্ঠিত

রেজাউল করিম বকুল
জুন ২৩, ২০২৪ ৩:০১ অপরাহ্ণ

মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী প্রাচীন ও বৃহত্তম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে শেরপুরের শ্রীবরদীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুন রবিবার বিকেলে শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শোভাযাত্রা বের হয়ে সড়ক পদক্ষিণ করে। পরে শহরের এপিপিআই উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

Shamol Bangla Ads

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম। তিনি বলেন, আমরা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ এগিয়ে নিয়ে যাবো।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম এর সভাপতিত্বে ও প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান রাজার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুয়েল, পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক প্রাঞ্জল এম সাংমা, সাবেক সহসভাপতি এমএ মতিন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, সাবেক উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুয়েল আকন্দ ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন প্রমুখ।

Shamol Bangla Ads

শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশ নেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সহাস্রাধিক নেতা-কর্মীরা। পরে নেতা-কর্মীরা আতশবাজী করেন।

Need Ads
error: কপি হবে না!