ads

শনিবার , ২২ জুন ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

জাহাঙ্গীর হোসেন, নকলা
জুন ২২, ২০২৪ ২:১৯ অপরাহ্ণ

শেরপুরের নকলায় বিদ্যুৎস্পৃষ্টে সাজেদা বেগম (৫৫) নামে এক নারী মারা গেছেন। ২২ জুন শনিবার সকালে উপজেলার উরফা ইউনিয়নের তারাকান্দা এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত ওই নারী একই এলাকার মৃত মোফাজ্জল হোসেনের স্ত্রী।

Shamol Bangla Ads

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সাজেদা বেগমের বসতঘর থেকে বাথরুমে নেওয়া বিদ্যুতের সংযোগ তার ছিঁড়ে বাথরুমের টিনের ছাউনির ওপর পড়ে যায়। সাজেদা বেগম শনিবার সকাল ১০টার দিকে বাথরুমের ওপরে দেওয়া টিনের ছাউনির টিন সরাতে যায় গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারাত্মক আহত হয়।

পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

Shamol Bangla Ads

এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল কাদের মিয়া বলেন, বিদ্যুতায়িত হয়ে একজন নারী মারা গেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads
error: কপি হবে না!