ads

রবিবার , ৯ অক্টোবর ২০২২ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নারায়ণগঞ্জে মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৫

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ৯, ২০২২ ৬:৫৮ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজের ওপর নিষিদ্ধ ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। ৯ অক্টোবর রবিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ৩ জন।

Shamol Bangla Ads

নিহতরা হলেন- নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকার শামসুদ্দিন খন্দকারের ছেলে ইজিবাইকের যাত্রী নুর উদ্দীন (৪৫), ইজিবাইকচালক হানিফ (৩৫), যাত্রী মামুন (৩০), জীবন সরকার (৩৪) ও জামাল।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, রবিবার সকালের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজের ঢাকামুখী লেনে একটি ইজিবাইক শিমরাইল থেকে উল্টোপথে কাঁচপুর যাচ্ছিল। এ সময় ঢাকামুখী একটি মাইক্রোবাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় ইজিবাইকটি। আহতদের মধ্যে ইজিবাইকের এক যাত্রী মদনপুরের আল-বারাকা হাসপাতালে নেওয়ার পর মারা যান। অপর আহত ছয়-সাতজনকে প্রথমে সিদ্ধিরগঞ্জের প্রো-অ্যাকটিভ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আরও তিনজনের মৃত্যু হয়। অপর আহতরা চিকিৎসাধীন।

Shamol Bangla Ads

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads