ads

শুক্রবার , ২১ জুন ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে নৌকা ডুবে মেডিকেল শিক্ষার্থীসহ ২ জনের ‍মৃত্যু

খোরশেদ আলম, ঝিনাইগাতী
জুন ২১, ২০২৪ ৬:২৫ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে ঢলের পানি দেখতে গিয়ে নৌকা ডুবে মেডিকেল শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। ২১ জুন শুক্রবার দুপুরে উপজেলার ধানশাইল ইউনিয়নের দক্ষিণ কান্দুলি গ্রামে এ ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

মৃতরা হলেন কান্দুলি গ্রামের সুরহাব মিয়ার ছেলে ও রংপুর মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র মোশাররফ হোসেন মিল্টন (২১) এবং একই এলাকার সাদা মিয়ার ছেলে ও ঝিনাইগাতী উপজেলার আদর্শ ডিগ্রী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র আমানউল্লাহ আমান (২৩)। তারা একে অপরের বন্ধু। 

ধানশাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী মোশাররফ হোসেন মিল্টন ঈদের ছুটিতে এসে  কয়েকজন বন্ধুবান্ধব মিলে ফুটবল খেলা শেষে  নৌকা দিয়ে বাড়ির পাশে নিচু জায়গায় জমে থাকা পাহাড়ি ঢলের পানি দেখতে যায়।

Shamol Bangla Ads

এসময় হঠাৎ নৌকা উল্টে গেলে পানিতে ডুবে মিল্টন ও আমানউল্লাহ মারা যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য আহতদের শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইস্কান্দার হাবিবুর রহমান জানান, নৌকাডুবির ঘটনায় কয়েকজন হতাহতের কথা শুনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!