ads

বৃহস্পতিবার , ২০ জুন ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে রাইস কুকারে রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
জুন ২০, ২০২৪ ৮:০২ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিশাত খাতুন (২৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২০ জুন বৃহস্পতিবার সকালে উপজেলার কলসপাড় ইউনিয়নের ফটিয়াকান্দি গ্রামে ওই ঘটনাটি ঘটে। মৃত নিশাত খাতুন স্থানীয় কাউছার মাহমুদ সুজনের স্ত্রী ও এক সন্তানের জননী ছিলেন।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে গৃহবধূ নিশাত প্রতিদিনের মতো ঘরের টেবিলের উপর রাখা রাইস কুকারে ভাত রান্না করছিলেন। এক পর্যায়ে তিনি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই টেবিল থেকে রাইস কুকারটি নামাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

ওইসময় তার ননদ আফরোজা আক্তার বিউটি তাকে দেখতে পেয়ে চিৎকার শুরু করলে বাড়ির অন্যান্যরা ছুটে আসেন। পরে গৃহবধূ নিশাতকে উদ্ধার করে চিকিৎসার জন্য নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Shamol Bangla Ads

ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূঁইয়া বলেন, রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। একইসাথে পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে মৃতের লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!