ads

সোমবার , ১৮ নভেম্বর ২০১৩ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাপাহারে সীমান্তে কাঁটাতারের বেড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক বাংলাদেশীর মৃত্যু

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৮, ২০১৩ ৭:৫৭ অপরাহ্ণ
সাপাহারে সীমান্তে কাঁটাতারের বেড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক বাংলাদেশীর মৃত্যু

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহার উপজেলার সুন্দরইল সীমান্তে কাঁটাতারের বেড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শমসের আলী (২৮) নামে এক বাংলাদেশী গরু ব্যবসায়ীর করুন মৃত্যু হয়েছে। ঘটনাটি গতকাল সোমাবার ভোর সাড়ে ৫ টার দিকে ঘঠেছে। নিহত শমসের আলী সাপাহার উপজেলার শিরন্টি ইউনিয়নের শীতলডাঙ্গা গ্রামের এমাজ উদ্দীন মন্ডলের পুত্র।
স্থানীয়রা জানান, ভোরে শমসের আলী ও তার ছোট ভাই জমশের আলী সহ বেশ কয়েকজন সুন্দরইল সীমান্তের (মেইন পিলার নং-২৪৮)  এলাকা দিয়ে গরু আনতে যান। এ সময় কাঁটা তারের বেড়ায় জড়িয়ে দেয়া বিদ্যুৎ পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।  সকালে ভারতের কান্দবাটী বি এস এফ ও মালদহ জেলার তপন থানা পুলিশ নিহতের লাশ কাটাতারের বেড়া থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বিষয় টি স্থাণীয় ভাবে বিজিবি সুন্দরইল বিজিবি ক্যাম্প কর্মকর্তা কে  জানানো হয়। এ বিষয়ে পতœীতলা ৪৬ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কমান্ডিং অফিসার লে. কর্নেল আনোয়ার হোসেন জানান, নিহত শমসের আলীর লাশ ফেরত আনতে বিজিবির পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কাছে চিঠি পাঠানো হয়েছে।

Need Ads
error: কপি হবে না!