আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : ৫জানুয়ারী’১৪ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরার পুলিশ সুপারে সাথে কলারোয়ার বিভিন্ন ইউপি চেয়ারম্যান, মেম্বার, আনসার-ভিডিপি ও গ্রাম পুলিশদের মতবিনিময় সভাটি হয়। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির পিপিএম। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ দারা খাঁনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদার, সাতক্ষীরার আরডিসি (নির্বাহী ম্যাজিস্ট্রেট) ইকবাল কবির, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) কাজী মনিরুজ্জামান ও সহকারী পুলিশ সুপার ইমরান জাকারিয়া। সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান মিসেস মনোয়ারা ফারুক, আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফরাজী বেনজির আহমেদ, সাতক্ষীরা-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী সরদার মুজিব, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত আহŸায়ক ফিরোজ আহমেদ স্বপন, আ’লীগ নেতা অধ্যাপক এমএ ফারুক, ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম, ভুট্টোলাল গাইন, সম মোরশেদ আলি, আব্দুর রকিব মোল্যা, মোয়াজ্জেম হোসেন, এসএম শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান শেখ ফিরোজ আহমেদ, কাজী আ.ওহাব, রাশেদুল হাসান কামরুল, ফারুক হোসেন প্রমুখ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন। দায়িত্বরত সকলকেই নির্ভয়ে ও দায়িত্বশীলতার সাথে অর্পিত দায়িত্ব পালনের আহবান জানিয়ে পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির বলেন, আসন্ন সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বরত কারও কোন গাফিলতি কোনো মতেই বরদাশত করা হবে না। সভাটি পরিচালনা করেন সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন।




