ads

বুধবার , ১২ জুন ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুয়েতে শ্রমিক ভবনে আগুন, নিহত বেড়ে ৪৯

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১২, ২০২৪ ৭:৫৫ অপরাহ্ণ

কুয়েতে বিদেশি কর্মীদের আবাসন ভবনের অগ্নিকাণ্ডে ৪৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১২ জুন) এ তথ্য জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্থানীয় সময় সকাল ৬টায় দক্ষিণ কুয়েতের মাঙ্গাফ শহরে একটি ভবনে এই আগুন লাগার ঘটনা ঘটেছে। একজন জ্যেষ্ঠ পুলিশ কমান্ডার রাষ্ট্রীয় টিভিকে বলেন, আগুন লাগা ভবনটিতে শ্রমিকরা থাকতেন। এদের মধ্যে বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত আগুন থেকে সৃষ্ট ধোঁয়ার কারণে অনেকের মৃত্যু হয়েছে।

Shamol Bangla Ads

কুয়েত টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শ্রমিকদের পেশা বা জাতীয়তা সম্পর্কেও বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। ভবনটিতে প্রায় ১৬০ জন মানুষ বাস করতেন। সবাই একই কম্পানির শ্রমিক।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হতাহতদের মধ্যে রয়েছেন বিদেশি নাগরিকও রয়েছেন। কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগুনে আহত প্রায় ৪৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গুরুতর আহত বেশ কয়েকজনকে অন্ন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুন লাগার কারণ তদন্ত করা হচ্ছে।

Shamol Bangla Ads

গাল্ফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার ভোরে মাঙ্গাফ শহরের ছয়তলা ভবনের একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহদ আল ইউসেফ এ ঘটনাকে একটি বিপর্যয় হিসেবে বর্ণনা করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মেজর জেনারেল ইদ রশিদ জানান, অগ্নিনির্বাপক ও ফরেনসিক দল দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহদ আল ইউসেফ এই বিপর্যয়ের জন্য ভবন মালিক ও কম্পানির অপারেটরদের অবহেলা ও লোভকে দায়ী করেছেন।তিনি জানিয়েছেন, ভবন মালিক, কম্পানির মালিক এবং ভবনের গার্ডকে আটক করা হয়েছে। এ ঘটনার আরো তদন্ত করা হবে। সূত্র : আল-অ্যারাবিয়া ও এএফপি

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!