ads

বৃহস্পতিবার , ৬ জুন ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে এইচআইভি প্রতিরোধে জেলা পর্যায়ে মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
জুন ৬, ২০২৪ ৫:৪০ অপরাহ্ণ

শেরপুরে সুঁইয়ের মাধ্যমে মাদক গ্রহণকারী এবং তাদের যৌনসঙ্গীদের জন্য সমন্বিত এইচআইভি প্রতিরোধ ও চিকিৎসা কার্যক্রম বিষয়ে জেলা পর্যায়ে মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ জুন বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন অফিস ও কেয়ার বাংলাদেশের উদ্যোগে জেলা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

Shamol Bangla Ads

সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্যের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আকরামুল হোসেন পিপিএম, জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোহাম্মদ জসিম উদ্দিন এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন।

সভায় জেলা প্রশাসন, জেলা স্বাস্থ্য বিভাগের অন্যান্য ব্যক্তিবর্গ ও কেয়ার বাংলাদেশ এনজিও সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

সভায় মাদকদ্রব্যের কুফল ও এইচআইভি প্রতিরোধের বিভিন্ন বিষয় প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করে এইচআইভি রোধে সকলকে সচেতন করার আহ্বান জানান হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!