(সদ্য প্রয়াত মোহাম্মদ আলী মাস্টার স্মরণে)

আমার শ্রদ্ধেয় চাচা মোহাম্মদ আলী মাস্টার,
অনেক গুণের অধিকারী তিনি, ছিল না কোন অহংকার।
যে নামে লোকে চিনত তাকে তা হলো মধু স্যার,
ছাত্র-ছাত্রীদের পড়াতেন তিনি মনপ্রাণ করে উজাড়।
অন্যায়-অবিচারের বিরুদ্ধে সর্বদা করেছেন প্রতিবাদ,
অসংখ্য ছাত্র-ছাত্রীদের তার আদর্শে গড়েছেন দিবারাত।
শিক্ষকতায় জীবনের পঞ্চান্নটি বছর করেছেন পার,
সততা, নিষ্ঠা, ধৈর্য্য ও সহনশীলতা শতেক গুণ তার।

শিক্ষকতার পাশাপাশি সমাজ সেবায় সময় দিয়েছেন বারবার,
কর্মজীবনে নেই কোন বদনাম, চারদিকে রয়েছে সুনাম তার।
মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ ও স্কুলের বারবার হয়েছেন সভাপতি,
সকল প্রতিষ্ঠানের কল্যাণে কাজ করেছেন নিরবধি।
গঠন করেছেন দমদমা বহুমুখী সমবায় সমিতি,
ঐক্য, শৃঙ্খলা, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ছিল তার মূলনীতি।
গ্রাম কমিটি গঠনের মাধ্যমে করেছেন বিচার সালিশ,
ন্যায় বিচার থেকে কেউ হয়নি বঞ্চিত, সকলেই খুশি অহর্নিশ।
মানুষ মরণশীল একথা সত্যি; কিন্তু বেঁচে থাকে তার কর্মে,
এ কথাটি আজ আমরা তার উত্তরসূরীরা বুঝছি তা মর্মে মর্মে।
মৃত্যুর কাছে হার মেনে চাচা চলে গেলেন অবশেষে,
হাজারো জনতা জানালো শেষ বিদায় সিক্ত নয়নে ভালোবেসে।
তোমার বহুমুখী কর্ম, কত কথা, কত স্মৃতি জাগে অন্তরে বারবার,
তুমি আছো, তুমি থাকবে অনন্তকাল হৃদয়ে সবার।




