কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার প্রতিবন্ধি সনাক্তকরণে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সমাজসেবা অফিসার মো. আমির হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহ্সান তালুকদার, যুব উন্নয়ন অফিসার শেখ নওশের আলী, কারিতাস কালীগঞ্জ শাখার মাঠ কর্মকর্তা প্রকাশ চন্দ সরকার, প্রতিবন্ধি উন্নয়ন পরিষদের সভাপতি বঙ্ক বিহারী পাল, সাবেক সভাপতি ফারুক মিয়া প্রমূখ। জানা যায়, নতুন বছরের জানুয়ারী মাসের মধ্যে প্রতিবন্ধি সনাক্তকরণে উপজেলার পৌরসভাসহ সকল ইউনিয়নে এক যোগে ছবির তোলার কাজ শেষ হবে।




