ads

বৃহস্পতিবার , ৩০ মে ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে দুর্নীতি বিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

রেজাউল করিম বকুল
মে ৩০, ২০২৪ ৮:০৮ অপরাহ্ণ

শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী মনোভাব গড়ে তোলার লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে দুর্নীতি বিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৩০ মে বৃহস্পতিবার সকালে দুর্নীতি দমন কমিশনের জামালপুর সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় শ্রীবরদী মথুরানাথ বিনোদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ওই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিচারক হিসেবে ছিলেন দুর্ণীতি দমন কমিশন, জামালপুর জেলা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারি উপপরিচালক কামরুজ্জামান। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।

বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলহাজ্ব মো. রুহুল আমীন তালুকদার, একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন। মডারেটর হিসেবে ছিলেন দুর্ণীতি দমন কমিশনের জামালপুর সমন্বিত জেলা কার্যালয়ের শেরপুরের দায়িত্বপ্রাপ্ত সহকারি উপপরিচালক রিয়াজ ইমতিয়াজ।

Shamol Bangla Ads

ওইসময় উপস্থিত ছিলেন শ্রীবরদী এমএনবিপি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীরা আক্তার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো, রহুল আমীন কালাম, সাধারণ সম্পাদক রেজাউল করিম বকুল, বালিজুরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাইয়েবুর রহসান, কাকিলাকুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, তাতিহাটি আইডিয়াল স্কুলের সহকারি শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।

প্রতিযোগিতায় ৪ টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের একটি করে দল অংশ করে। এতে বিজয়ী হয় শ্রীবরদী মথুরানাথ বিনোদনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। রানারসাপ করেন তাতিহাটি আইডিয়াল স্কুল। পরে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!