ads

বুধবার , ২৩ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৪ মন্ত্রণালয় ও এনবিআরের সঙ্গে বৈঠকে বসছে ইসি

খবর টি পড়েছেন : ৪১৮
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিদেশি পর্যবেক্ষক নীতিমালা যুগোপযোগী করতে ৪ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাথে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। ২৩ আগস্ট বুধবার বেলা ১১টা থেকে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে শুরু হয়েছে ওই বৈঠক। পররাষ্ট্র, স্বরাষ্ট্র, আইন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এনবিআরের সংশ্লিষ্ট প্রতিনিধিরা বৈঠকে অংশ নিয়েছেন। ওই তথ্য নিশ্চিত করেছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইইউ প্রতিনিধিরা কমিশনের সঙ্গে বৈঠকে পর্যবেক্ষকদের কিছু যন্ত্রপাতি আনা এবং ট্যাক্স সংক্রান্ত বিষয়ে সুপারিশ করেছে। এছাড়া বিদ্যমান বিদেশি পর্যবেক্ষক নীতিমালা হালনাগাদসহ তাদের সুবিধার্থে নীতিমালায় কী যুক্ত করা যায় সে লক্ষ্যে আজ নির্বাচন ভবনে আন্তঃমন্ত্রণালয় সভা শুরু হয়েছে। পররাষ্ট্র, স্বরাষ্ট্র, আইন, তথ্য ও সম্প্রচার এবং এনবিআরসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত হয়েছেন।

Shamol Bangla Ads

সংশ্লিস্ট সূত্র জানায়, ইসির আন্তঃমন্ত্রণালয়ের সভায় ভোট পর্যবেক্ষণে আসা বিদেশিদের আবেদন সীমা, প্রয়োজনীয় কারিগরি সুযোগ-সুবিধা ও প্রাক নির্বাচনী একটি প্রতিনিধি দলের সুপারিশ পর্যালোচনা করে নীতিমালা হালনাগাদের বিষয় আন্তঃমন্ত্রণালয় মতামত নেবে ইসি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এক্সপ্রেসওয়ের উদ্বোধনী অনুষ্ঠান মহাসমুদ্রে রূপ নেবে: ওবায়দুল কাদের পরবর্তী সংবাদ ৩ মাসের জন্য পরিবারের সদস্যদের সৌদি আরবে নিতে…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads