ads

রবিবার , ৯ মার্চ ২০১৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কালিয়ায় নবমুসলিম যুবকের জবাই করা লাশ উদ্ধার

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৯, ২০১৪ ৭:১১ অপরাহ্ণ
কালিয়ায় নবমুসলিম যুবকের জবাই করা লাশ উদ্ধার

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামে শিপন কর্মকার(৩৫) নামে এক নবমুসলিম যুবকের জবাই করা লাশ পাওয়া গেছে। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য নড়াইল মর্গে প্রেরন করেছে ।
প্রাপ্ত তথ্যে জানা যায়, কালিয়া উপজেলার সিলিমপুর গ্রামে শনিবার রাত আনুমানিক এগারোটার দিকে বোমা, গুলির শব্দ ও চেঁচামেচি শুরু হয়। খবর পেয়ে ঘন্টাখানেক পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন কালে ওই গ্রামের পিকলুর বাড়ির পশ্চিম পাশে খালের মধ্যে দিঘলিয়া থানার বাগমারা গ্রামের গুরুপদ কর্মকারের পুত্র নবমুসলিম শিপন কর্মকার (বর্তমান নাম- আশরাফ উদ্দিন) এর লাশ উদ্ধার করে। যতদূর জানা যায় সিলিমপুর গ্রামের গাউস মোল্যা ও নাহিদ মোল্যার মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই গন্ডগোল লেগে থাকে। উভয় পক্ষের মধ্যে হত্যামামলাসহ বেশ কয়েকটি মামলা আদালতে বিচারাধীন আছে। জানা যায় শিপন কর্মকার গাউস গ্রুপের কর্মী।
তবে এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

Need Ads
error: কপি হবে না!