শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে ইউপি সচিবদের সাথে দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ মে সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প কর্তৃক পরিচালিত গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল।
ওইসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি আব্দুস সবুর, যোগানিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, এভিসিবি-৩ প্রকল্প এর জেলা ব্যবস্থাপক মোঃ গোলাম রব্বানী, শেরপুর সদর উপজেলা সমন্বয়কারী মোঃ মুশফিকুর রহমান, নালিতাবাড়ী উপজেলা সমন্বয়কারী কে এম জাকারিয়া, ঝিনাইগাতী উপজেলা সমন্বয়কারী পলাশ মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন, উপজেলার ১২ টি ইউনিয়নের সচিব প্রমুখ।

সভায় বক্তারা বলেন, অল্প সময়ে সল্প খরচে দ্রুত ন্যায় বিচার পেতে প্রান্তিক জনগোষ্ঠীর আইনি সেবা নিশ্চিত করতে গ্রাম আদালত ব্যাপক ভূমিকা রাখছে। গ্রাম আদালতকে আরও কার্যকর করতে ব্যাপক প্রচার ও জনসচেতনতা প্রয়োজন।




