ads

শনিবার , ১১ এপ্রিল ২০২৬ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পহেলা বৈশাখের দিন ঢাকাসহ ৫ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১১, ২০২৬ ৮:৫৩ অপরাহ্ণ

কাঠফাটা গরমের মধ্যেই কড়া নাড়ছে বাংলা নববর্ষ। তবে এবারের পহেলা বৈশাখে প্রকৃতির মেজাজ থাকতে পারে কিছুটা ভিন্ন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উৎসবের দিন ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Shamol Bangla Ads

১১ এপ্রিল শনিবার সকালে দেওয়া পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়, পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে ১৪ এপ্রিল পহেলা বৈশাখে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের অন্য এলাকাগুলোতে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সম্ভাব্য বৃষ্টির কারণে সেদিন তাপমাত্রা সামান্য কমে গিয়ে গরম থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে।

Shamol Bangla Ads

এদিকে আজকের পূর্বাভাসে সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রবৃষ্টির আভাস রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া শুষ্ক থাকলেও দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে গরমের দাপট অব্যাহত থাকলেও বৈশাখের দিনে সম্ভাব্য বৃষ্টি উৎসবে ভিন্ন আমেজ যোগ করতে পারে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!