ads

শনিবার , ২৫ মে ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বন্যহাতি তাড়াতে টর্চ লাইট বিতরণ

খোরশেদ আলম, ঝিনাইগাতী
মে ২৫, ২০২৪ ৮:৩৩ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া রেঞ্জের আওতাধীন নলকুড়া ও কাংশা ইউনিয়নে হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও বসবাসকারীদের মাঝে বন্যহাতি তাড়াতে টর্চ লাইট বিতরণ করা হয়েছে। ২৫ মে শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে রাংটিয়া রেঞ্জ অফিসের সামনে আয়োজিত ওই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম।

Shamol Bangla Ads

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল ইসলাম রুকন, উপজেলা যুব লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, শফিকুল ইসলাম, শাহাদাত হোসেন, মো. রুকুনুজ্জামান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম।

এদিন ২ ইউনিয়নের সীমান্তবর্তী ৪০ জন ব্যক্তিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৪০ টি টর্চ লাইট প্রদান করা হয়। ওইসময় উপজেলা বন বিভাগের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, সম্প্রতি বন্যহাতির দল প্রতিনিয়ত খাদ্যের সন্ধানে লোকালয়ে এসে বাড়িঘর ও ফসলের ক্ষতি করছে বলে অভিযোগ স্থানীয়দের।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!