ads

শনিবার , ২৫ মে ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
মে ২৫, ২০২৪ ৪:১৬ অপরাহ্ণ

শেরপুরে চলতি মৌসুমে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। ২৫ মে শনিবার দুপুরে শেরপুর সংরক্ষণ ও চলাচল কর্মকর্তার কার্যালয় এবং শেরপুর এল.এস.ডি (গ্রেড-১) এর আয়োজনে শহরের খরমপুরস্থ জেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে ওই ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন প্রধান অতিথি শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানুয়ার হোসেন ছানু।

Shamol Bangla Ads

এ উপলক্ষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমতের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. নাজমুল হক ভূঁইয়া, শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মো. আসাদুজ্জামান রওশন, জেলা যুবলীগ সভাপতি আলহাজ্ব মো. হাবিবুর রহমান হাবিব, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদের ও বিশিষ্ট ব্যবসায়ী আনসার আলী তালুকদার।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, শেরপুর সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা এল.এস.ডি (গ্রেড-১) মো. সোহেল রানা, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হামিদুর রহমান, জেএন্ডএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, উপজেলা খাদ্য পরিদর্শক মো. মাহবুবুর রহমানসহ ধান-চাল ব্যবসায়ী, কৃষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে ৭ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত শেরপুর জেলার কৃষকদের কাছ থেকে ৩২ টাকা কেজি দরে ১০ হাজার ৩৬৬ মেট্রিকটন ধান ও মিল মালিকদের কাছ থেকে ৪৫ টাকা কেজি দরে ২১ হাজার ২১৩ মেট্রিকটন সিদ্ধ চাল এবং ৪৪ টাকা কেজি দরে ১ হাজার ৪৮ মেট্রিকটন আতপ চাল ক্রয় করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!