ads

শনিবার , ২১ মার্চ ২০২০ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গোপনে বিয়ে করেছেন পরীমনি

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২১, ২০২০ ১২:০৭ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক : বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি হঠাৎ করেই বিয়ে করেছেন। তার পাত্র সহকারী পরিচালক কামরুজ্জামান রনি। তিনি নাগরিক নাট্য সম্প্রদায়ের নির্দেশক ও সদস্য। ১০ মার্চ মঙ্গলবার রাতে রাজধানী রাজারবাগ এলাকায় পরীমনি ও কামরুজ্জামান রনির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

Shamol Bangla Ads

পরীমনির স্বামী রনি জানান, হঠাৎ করেই পরীমনির সঙ্গে বিয়েটা হয়ে গেছে। বর্তমানে ২জনই রয়েছেন মংলা বন্দরের পাশে করমজল এলাকায়। এখানেই পরীমনি ‘অ্যাডভেঞ্জার অব সুন্দরবন’ ছবির শুটিং করছে। তাই চলে এলাম।

উল্লেখ্য, অভিনেত্রী ও নির্মাতা হৃদি হকের ‘১৯৭১: সেই সব দিন’ ছবির সহকারি পরিচালক হিসেবে কাজ করেছিলেন রনি। ওই ছবিতে অভিনয় করেন পরীমনি। সেখানে কাজ করতে গিয়ে নিজেদের মধ্যে বোঝাপড়া তৈরি হয় তাদের। এক পর্যায়ে রনিই বিয়ের প্রস্তাব দেন পরীকে। মনে মনে রনির প্রতি দুর্বল পরী সেই প্রস্তাব এড়াতে পারেননি বলে জানা যায়।

Shamol Bangla Ads

পরীমনি বলেন, প্রায় ৫ মাস আগে ছবির গল্প শোনানোর জন্য হৃদি আপু সহ রনি এসেছিল আমাদের বাসায়। তখন আমি তাকে খেয়ালই করিনি। শুটিংয়ে গিয়ে কোথায় থাকব কীভাবে যাব, সেসব নিয়ে তার সঙ্গে প্রথম আলাপ শুরু হয়। এভাবেই একসময় আমাদের মধ্যে সখ্য গড়ে ওঠে।
তিনি আরও বলেন, ‘হৃদি আপু সিনেমার গল্প শোনাতে এসেছিলেন মাস ছয়েক আগে। তখনই রনিকে প্রথম দেখেছি। পরে শুটিংয়ে গিয়ে ওর সঙ্গে সখ্য বেড়েছে। গত ৩-৭ মার্চ আমরা ঠাকুরগাঁও জেলায় শুটিং করেছি। ৮ মার্চ ঢাকায় এসে আমি তাকে খুব মিস করছিলাম। পরদিন ৯ মার্চ আমরা দেখা করি এবং সে আমাকে বিয়ের প্রস্তাব দেয়। আমার মন যেন কেমন করে ওঠে। ওই রাতেই আমরা বিয়ে করে ফেলি।

Need Ads
error: কপি হবে না!