ads

মঙ্গলবার , ২১ মে ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে সংসার খরচের টাকা চাওয়ায় মায়ের পা ভেঙে দিলো ছেলে

স্টাফ রিপোর্টার
মে ২১, ২০২৪ ৮:৫৭ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে সংসার খরচ চাওয়ায় গর্ভধারিনী মায়ের পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে মো. হাবিবুর রহমান (২৫) নামে এক ছেলের বিরুদ্ধে। ওই ঘটনায় ২০ মে সোমবার রাতে তাকে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের হাসলীগাঁও থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মো. হাবিবুর রহমান উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের হাসলীগাঁও গ্রামের মো. রিয়াজ উদ্দিনের ছেলে।

Shamol Bangla Ads

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ১৯ মে রবিবার সকালে ছেলে হাবিবুর রহমানের কাছে তার মা আল্পনা বেগম (৪৫) সংসারের খরচ বাবদ কিছু টাকা চান। এ নিয়ে মা-ছেলের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আল্পনা বেগমের শরীরে আঘাত করে তার দুই পা ভেঙে দেন হাবিবুর রহমান। পরে সোমবার রাতে হাবিবুরের বাবা রিয়াজ উদ্দিন (৫৫) ঝিনাইগাতী থানায় গিয়ে ছেলের বিরুদ্ধে মৌখিকভাবে অভিযোগ করেন।

পরে ঝিনাইগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল মালিঝিকান্দা ইউনিয়নের বিট কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এরপর রিয়াজ উদ্দিন ছেলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে রাতেই তাকে গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, রিয়াজ উদ্দিন নিজ সন্তান হাবিবুর রহমানের বিরুদ্ধে স্ত্রীকে মারধরের বিষয়টি জানালে বিষয়টি তদন্ত করে এর সত্যতা পাই। পরে গতকাল তিনি লিখিত অভিযোগ করলে হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!