ads

বৃহস্পতিবার , ৯ মে ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাফায় ইসরায়েলি হামলার মুখে উভয় সংকটে বাইডেন

শ্যামলবাংলা ডেস্ক
মে ৯, ২০২৪ ২:১৫ অপরাহ্ণ

হামাসের সঙ্গে চুক্তি হোক বা না হোক, রাফাতে হামলা চালাবে বলে ঘোষণা দিয়েছিলেন ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এমন অবস্থায় রাফায় হামলা করলে ইসরায়েলে কিছু অস্ত্র সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হামাসের সঙ্গে সংঘাত চলাকালীন প্রথমবারের মতো এটাই ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন বলে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

Shamol Bangla Ads

প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গাজার রাফা শহরে বড় ধরনের স্থল অভিযান শুরু করলে যুক্তরাষ্ট্র দেশটিতে কিছু অস্ত্র সরবরাহ করা বন্ধ করে দেবে।

সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যদি তারা রাফাতে যায়, আমি সেসব অস্ত্র আর সরবরাহ করব না যা রাফার বিষয়ে ঐতিহাসিকভাবে ব্যবহার করা হয়েছে।’ অবশ্য মার্কিন ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্ট বলেছেন, ‘ইসরায়েলকে নিরাপদ রাখার বিষয়টি নিশ্চিত করার কাজ চালিয়ে যাবেন’।

Shamol Bangla Ads

মার্কিন কর্মকর্তারা সতর্ক করেছেন, এই শহরে বড় ধরনের কোনও অভিযান চালানো হলে তা ব্যাপক বেসামরিক হতাহতের কারণ হতে পারে। সিএনএনকে দেওয়া প্রেসিডেন্ট বাইডেনের এই সাক্ষাৎকারটি (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়) বুধবার রাতে প্রচারিত হওয়ার কথা রয়েছে। এতে বাইডেন বলেছেন, ‘আমরা অস্ত্র এবং আর্টিলারি শেল (ইসরায়েলে) সরবরাহ করতে যাচ্ছি না।’

তিনি বলেন, যুক্তরাষ্ট্র রাফার বর্তমান পরিস্থিতিকে স্থল অভিযান হিসেবে সংজ্ঞায়িত করেনি। তিনি বলেন, ‘জনসংখ্যা বেশি রয়েছে এমন অংশে তারা যায়নি। তারা কেবল সীমান্তেই পদক্ষেপ নিয়েছে।’ বাইডেনের ভাষায়, ‘কিন্তু আমি (ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু) এবং তার যুদ্ধকালীন মন্ত্রিসভাকে স্পষ্ট বলেছি, যদি তারা জনবহুল এলাকগুলোতে অভিযান চালায়, তাহলে তারা আমাদের সমর্থন পাবে না।’

প্রেসিডেন্ট বাইডেন স্বীকার করেছেন, গাজার বেসামরিক লোকদের হত্যার জন্য যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার করেছে ইসরায়েল। অবশ্য ইসরায়েল গাজায় ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমা অতিক্রম করেছে কিনা জানতে চাইলে মার্কিন এই প্রেসিডেন্ট উত্তর দেন- ‘এখনও না’।

আর আগে বুধবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সিনেটের সামনে সাক্ষ্য দেওয়ার সময় বোমার চালান- যা পশ্চিমা সামরিক অস্ত্রাগারের সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্রের কিছু অংশ – বিলম্বের বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে ইসরায়েল সরকার বলেছে, তারা এই পদক্ষেপে হতাশ।
বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রের আটকে দেওয়া অস্ত্রের চালানগুলো ভবিষ্যত সরবরাহের সাথে সম্পর্কিত, তাই এই পদক্ষেপের তাৎক্ষণিক প্রভাব পড়ার সম্ভাবনা কম।

Need Ads
error: কপি হবে না!