ads

শুক্রবার , ১৫ মে ২০২৬ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩২ বিলিয়ন মার্কিন ডলার

শ্যামলবাংলা ডেস্ক
মে ১৫, ২০২৬ ৩:০৯ অপরাহ্ণ

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৪.৩২ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। ১৪ মে বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি ‘বিপিএম-৬’ অনুযায়ী, বাংলাদেশে বর্তমান রিজার্ভের পরিমাণ ২৯.৬৫ বিলিয়ন মার্কিন ডলার।

Shamol Bangla Ads

কেন্দ্রীয় ব্যাংক জানায়, রিজার্ভের এই উল্লম্ফনের পেছনে বড় ভূমিকা রেখেছে মে মাসের শুরু থেকেই অব্যাহত থাকা প্রবাসী আয়ের শক্তিশালী প্রবাহ। পরিসংখ্যান বলছে, মে মাসের প্রথম ১৩ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৭৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৭ দশমিক ৫ শতাংশ বেশি। গত বছর এই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১২৬ কোটি ৭০ লাখ ডলার। বিশেষ করে গতকাল ১৩ মে এক দিনেই রেকর্ড ১৩ কোটি ৮০ লাখ ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে এসেছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্সের এই ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ১ জুলাই থেকে ১৩ মে পর্যন্ত সংগৃহীত মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ১০৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২ হাজার ৫৮০ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ চলতি অর্থবছরে এখন পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে ২০ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

Shamol Bangla Ads

সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, রেমিট্যান্সের এই ধারাবাহিক প্রবৃদ্ধি এবং রিজার্ভের বর্তমান অবস্থান দেশের বৈদেশিক খাতের স্থিতিশীলতাকে আরও শক্তিশালী করবে। চলমান বিশ্ব অর্থনৈতিক বাস্তবতায় এই অর্জনকে দেশের অর্থনীতির জন্য বড় ধরনের ইতিবাচক মাইলফলক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

Need Ads