ads

সোমবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্ব বেতার দিবস আজ

খবর টি পড়েছেন : ২২৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বিশ্ব বেতার দিবস আজ। ‘Radio and Peace: বেতার ও শান্তি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ১৩ ফেব্রুয়ারি সোমবার পালিত হচে। হচ্ছে বিশ্ব বেতার দিবস-২০২৩। বাংলাদেশেও দিবসটি ঘিরে নানা আয়োজনে করা হয়েছে।

Shamol Bangla Ads

দিবসটি উপলক্ষে বাংলাদেশ বেতার দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে। এর মধ্যে রয়েছে দুপুর দেড়টায় র‌্যালি। র‌্যালির উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

এছাড়া বিকাল ৪টায় আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ বেতারের মহাপরিচালক নাসরুল্লাহ মো. ইরফানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এবং ইউনেস্কো ঢাকা অফিসের অফিসার ইনচার্জ Ms. Susan Maree Vize. সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Shamol Bangla Ads

উল্লেখ্য, ২০১২ সাল থেকে ১৩ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী বেতার দিবস পালন করা হচ্ছে। দিবসটি পালিত হয় জাতিসংঘের সংস্থা ইউনেস্কোর মাধ্যমে। তবে এর পেছনে মূল ভূমিকা পালন করে স্প্যানিশ একাডেমি অব রেডিও। তাদের অনুরোধে ইউনেস্কো ২০০৮ সালে বিশ্ব বেতার দিবস পালনের ঘোষণা দেয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জলবায়ু সহনশীল ও উন্নত কৃষি ব্যবস্থা গড়ে তুলতে… পরবর্তী সংবাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি হলেন সাহাবুদ্দিন চুপ্পু

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads