ads

বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুষ্টিয়ার কুমারখালীতে শহীদ মিনার ভাংচুর

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২০, ২০১৪ ৫:০৫ অপরাহ্ণ
কুষ্টিয়ার কুমারখালীতে শহীদ মিনার ভাংচুর

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে দুবৃত্তরা এ ঘটনা ঘটায়। বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন ও পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ। এসময় জেলা প্রশাসক বলেন এঘটনার সাথে যারা জড়িত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনীল কুমার বলেন,   বুধবার গভীর রাতে দুবৃত্তরা স্কুলের নৈপ্র্রহরীকে বেঁধে রেখে শহীদ মিনারে হামলা চালিয়ে ভাংচুর করে পালিয়ে যায়। এতে মিনারের তিনটি স্তম্ভ ভেঙে পড়ে। ১৯৬৮ সালে এই স্কুলে অস্থায়ীভাবে শহীদ মিনারটি তৈরি করা হয়। পরে ১৯৭১ সালে শহীদ মিনারটি পূর্ণাঙ্গ রূপ পায়। ২১শে ফেব্রুয়ারীর আগে এমন ন্যাক্কারজন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধাসহ সাধারন মানুষ।

Need Ads
error: কপি হবে না!