ads

বুধবার , ৮ মে ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে

স্টাফ রিপোর্টার
মে ৮, ২০২৪ ২:১৮ অপরাহ্ণ

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৮ মে বুধবার সকাল আটটা থেকে শেরপুরের ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে একটানা বিকেল চারটা পর্যন্ত। তবে সকালে ভোটার উপস্থিতি খুব বেশি না থাকায় ভোট গ্রহণে ধীরগতি লক্ষ করা গেছে। বেলা বাড়ার সাথে সাথেও তা আশানুরূপ বাড়েনি।

Shamol Bangla Ads

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক জানান, দুপুর ১২টা পর্যন্ত শ্রীবরদী উপজেলায় ভোট পড়েছে ১২ শতাংশ এবং ঝিনাইগাতী উপজেলায় ভোট পড়েছে ১৯ শতাংশ।

এদিকে নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাবের ৪টিম, ৪প্লাটুন বিজিবি, ১টিম ব্যাটালিয়ান আনসার, ১৯৭৯ জন আনসার ভিডিপি, ৪২৩জন পুলিশ, ৯টি স্ট্রাইকিং ফোর্স এবং ১৮জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছে।

Shamol Bangla Ads

শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলায় ৮৬টি ভোট কেন্দ্রে ২ লাখ ৩৬ হাজার ৪৩৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

এদিকে ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলায় ৫৫টি কেন্দ্রে ১ লাখ ৫২ হাজার ৩০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

 

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!