ads

সোমবার , ৬ মে ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মিমোজা শপিংমলে কেনাকাটা করে মোটরসাইকেল জিতলেন বিশ্ববিদ্যালয় ছাত্র

স্টাফ রিপোর্টার
মে ৬, ২০২৪ ৭:০১ অপরাহ্ণ

জমকালো আয়োজনের মধ্যদিয়ে শেরপুরের আধুনিক শপিং মল ‌’মিমোজা শপিংমল “কারা হবেন বিজয়ী?’’ ক্যাম্পেইনের ড্র অনুষ্ঠিত হয়েছে। গত ৩ মে শুক্রবার রাতে শহরের বিশিষ্টজন ও ক্রেতাদের উপস্থিতিতে এবং ক্যাবল টিভি ও ফেসবুক-ইউটিউবে সরাসরি সম্প্রচারের মাধ্যমে ওই ড্র পরিচালনা করা হয়। এতে শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে শেরপুর সদর ‍উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, ব্যবসায়ীদের সংগঠন শেরপুর চেম্বার অফ কমার্সের সভাপতি আলহাজ্ব আসাদুজ্জামান রওশন, জেলা আওয়ামীলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, আওয়ামী লীগ নেতা জয়েনদ্দিন মাহমুদ জয়, সাবেক ওয়ার্ড কমিশনার রানা উপস্থিত ছিলেন।

২০টি পুরস্কারের মধ্যে প্রথম পুরস্কার মোটরসাইকেল জিতে নেন নকলা উপজেলার বাসিন্দা গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজেশ হোসাইন শিথিল।

Shamol Bangla Ads

এছাড়া দ্বিতীয় পুরস্কার একটি ফ্রিজ জিতে নেন শেরপুর পৌরসভার নবীনগর মহল্লার পলাশ আহামেদ ও তৃতীয় পুরষ্কার একটি টিভি জিতে নেন শেরপুর পৌরসভার চকবাজার এলাকার সাদমানুর রহমান কাব্য। এছাড়াও বিভিন্ন আইটেমের আরো ১৭টি আকর্ষনীয় পুরস্কার প্রদান করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!