ads

বৃহস্পতিবার , ২ মে ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জিম্বাবুয়ে সিরিজ সহজ হবে না: শান্ত

শ্যামলবাংলা ডেস্ক
মে ২, ২০২৪ ৩:১২ অপরাহ্ণ

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে বিশ্বকাপের উদ্দেশে যাত্রা করবে টাইগাররা। শুক্রবার (৩ মে) সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল।

Shamol Bangla Ads

বৃহস্পতিবার (২ মে) ম্যাচের আগের দিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক শান্ত। জিম্বাবুয়েকে হালকাভাবে নিচ্ছে না বলে জানিয়েছেন টাইগার অধিনায়ক।

শান্ত বলেন, ‘টি-টোয়েন্টিতে বড় দল, ছোট দল নেই। আপনি যেটা বললেন, উগান্ডার কাছে জিম্বাবুয়ে হেরে গেছে। আবার জিম্বাবুয়ে শ্রীলঙ্কাকে কিছু দিন আগে হারিয়েছে। সেভাবে চিন্তা করলে খুব বেশি পার্থক্য আমার কাছে লাগে না।’

Shamol Bangla Ads

শক্তির বিচারে বাংলাদেশের থেকে পিছিয়ে থাকলেও সিরিজটা সহজ হবে না বলে মনে করেন টাইগার অধিনায়ক। শান্ত আরও বলেন, ‘ম্যাচটা কীভাবে খেলছি, নিজেদের কীভাবে প্রস্তুত করছি, আত্মবিশ্বাস তৈরি করছি এটা গুরুত্বপূর্ণ। এতটুকু বলতে পারি, সিরিজটা সহজ হবে না, অনেক প্রতিদ্বন্দ্বিতা হবে। কারণ তারাও ভালো দল।’

Need Ads
error: কপি হবে না!